Profile Photo

মীর রাফিদ হোসেনOffline

  • rafid567@
  • Profile picture of মীর রাফিদ হোসেন

    রেগুলার বুক রিভিউয়ের বাইরে আজকে অন্যভাবে একটা বইকে হাজির করলে কেমন হয়?
    ভাবছেন হয়তো, এটা আবার কেমন কথা ! বুক রিভিউ হবে স্বাভাবিক বুক রিভিউ এর মত এখানে আবার ব্যতিক্রম, আলাদা এই জিনিসগুলো কিভাবে আসে!
    🌹আরেকটু সহজ করে গুছিয়ে বলি, আসুন আজকে আমরা একজন লেখককে রিভিউ করব। একজন লেখক একটি বই লেখার আগে কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, কি কি সিচুয়েশন তাকে ফেস করা লাগে এই ব্যাপারগুলো নিয়ে আজকে একটু ঘাটাঘাটি করব। বইমেলার শুরু থেকেই আমার ইচ্ছে ছিল এরকম একটা রিভিউ লিখার কিন্তু সমস্যা হচ্ছে একে তো প্রচুর বই তার উপরে এতগুলো বইয়ের মাঝে এনালাইসিস পার্ট। তবে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি সহজ করে দিছে তাশফিকাল সামি ভাইয়া নিজেই। রকমারিতে একদিন কাজের ফাঁকে গল্প হচ্ছিল তার বহুল আলোচিত বই “নব্বই দশকের ভালোবাসা “ নিয়ে। অবাক হয়ে জানতে পারলাম বইয়ের গল্পগুলো যখন লেখা হচ্ছিল তখন তিনি জীবনের সবচেয়ে প্রতিকূল দিন রাতের সাথে যুদ্ধ করেছে। একদিকে বাবার অপারেশনের জন্য দিনরাত হসপিটালে থাকা আরেকদিকে জীবনের সবচেয়ে বড় পরীক্ষার প্রস্তুতি নেওয়া। একটু চিন্তা করে দেখেন গল্পগুলো লেখার সময় টানা ১০ দিনে মাত্র ১০ ঘণ্টা ঘুমানোর সুযোগ পেয়েছে কিনা লেখক তার ঠিক নেই। ঠিক ওই মুহূর্তেই প্রচন্ড অস্থিরতা মানসিক যন্ত্রণার মধ্যে তার মধ্য থেকে বেরিয়ে আসে অসাধারণ কিছু গল্পের আইডিয়া যেগুলো পড়লে হয়তো আমি আপনি যে কেউ বাস্তবের সাথে মিলিয়ে ফেলতে পারি। প্রত্যেকটি গল্পের পিছনেই রয়েছে লেখকের সেক্রিফাইসের অসাধারণ এক প্রতিচ্ছবি। লেখার উপর প্রচন্ড লেভেলের ডেডিকেশন না থাকলে এরকম মাস্টারপিস বের হওয়া আসলেই অসম্ভব 🖤🖤
    এবার আসা যাক বইয়ের পার্ট এ। মূলত পাঁচটি ছোট ছোট গল্প নিয়ে এই বইটি। প্রত্যেকটি গল্পের মধ্যেই এক ধরনের ম্যাজিক্যাল ফিলিংস আছে কারণ এই জেনারেশনে এসোও আপনি যখন ৯০ দশকের ভালবাসা পড়ছেন তখন মুগ্ধ না হয়ে যাবেন কোথায় আপনি?
    “৯০ দশকের ভালোবাসা “, ”তোমার প্রথম বা দ্বিতীয় অথবা কেউ না”, “টোনা টুনির কাব্য” , “ভালোবাসার সমীকরণ “, “সাতরঙ হাহাকার “
    এই পাঁচটি গল্প প্রত্যেকটি আলাদা আলাদা প্লটে দেখা তাই গল্পগুলো পড়তে গিয়ে কোনোভাবেই বোরিং হওয়ার যে সুযোগ নেই সেটা গ্যারান্টি সাথে বলতে পারি। স্পয়লার না দিয়ে বলবো তাড়াতাড়ি বইটি সংগ্রহ করুন

    5
    7 Comments
Skip to toolbar