Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 3 years, 8 months ago

    #সংক্ষিপ্ত গল্প
    ‘ফোকাস’
    রুবা

    সকাল সকাল গোছল করে ছেলেকে নিয়ে স্কুলের পথে হাঁটছে রেনু।জনা তাকে দেখে এগিয়ে এসে বললো,
    ––– কিরে তুই এতো সকালে এমন গুছিয়ে আসিস কিভাবে?
    রেনুঃ আমি নিজেকে গুছিয়ে রাখতে ভালোবাসি।
    জনাঃ হুম! ভাইয়া তোকে এতো ভালো রাখছে দেখে খুশিই লাগে, কয়টা মেয়ে এমন জামাই পায়!
    রেনুঃ (হেসে আপ্লুত হয়ে) হ্যাঁ তা ঠিক বলেছিস।
    জনা ও রেনু স্কুলে ঢুকে পরে।বাচ্চাদের ক্লাসে পাঠিয়ে তারা যার যার বাড়ি অভিমুখে রওয়ানা হয়।

    রেনুর ফোনে তার স্বামী রফিকের কল আসে। রিসিভ করতেই শুনতে পায় অন্য কোন মেয়ে মানুষের হাসাহাসি, সাথে সাথেই কেটে যায়।রেনু কল করলে আর রিসিভ করেনা রফিক।
    রেনু বাসায় ঢুকতেই সব ঠিকঠাক কোন গোলমাল নেই, কিন্তু যে গোলমাল মনের ভেতর তার কি হবে!
    আর গতরাতের মোবাইল ফোনে কি ছিলো যা আড়াল করতে বাথরুমে ঢুকে গিয়েছিলো রফিক?
    রেনু হাত দিয়ে ধরে ফেলায় হাতের উপর বাথরুমের দরজা লাগিয়ে দিয়েছিলো সে তার সন্তান কোলে অবস্থায়।
    যার কোন উত্তর রেনু পায়না!
    তবু রেনুর সুখের জোয়ারে সকলের সজাগ দৃষ্টি কিন্তু কাপড়ে ঢাকা বামহাতের বাহুটি কেউ দেখতে পায়না, যেখানে কালো ছুপ ছুপ অসংখ্য রক্তাক্ত দাগ আর প্রায় অকেজো হয়ে থাকা ঝুলে থাকা হাতটি।

    3
    3 Comments
    • অনু গল্পের অনুরণ।

    • মনটা বিষন্ন হয়ে গেলো। লেখার ধরণটা ভালো লাগলো।

    • দূর থেকে দেখলে পৃথিবীটাকে বালুকনা মনে হয়, কাছে থেকে দেখলে প্রিয়ার চোখটাও সমুদ্র! শুভেচ্ছা নেবেন সুন্দর গল্পটির জন্য!

Skip to toolbar