Profile Photo

অয়ন আবদুল্লাহOffline

  • ayonpuran09
  • Profile picture of অয়ন আবদুল্লাহ

    অয়ন আবদুল্লাহ

    3 years, 3 months ago

    বইমেলা শেষে

    বইমেলা শেষ হোলে কবিরা বাড়ি ফেরে,
    কেউ কেউ বাড়ি ফেরার আগে
    শেষবারের মতোন পিছনে ফিরে দ্যাখে-
    কিছু ফেলে গ্যালো কি না।
    কেউ কেউ হাপ ছেড়ে বাঁচে,
    কেউ কেউ দীর্ঘশ্বাসে বুক ভরায় আর ভাবে-
    আগামী বছর নিজের একক বই…
    আমাদের বইমেলা বছর ঘুরে আসে,
    আমাদের রোমন্থিত স্মৃতিতেই সেই আমেজ শেষ হয়ে যায়।
    লক্ষ লক্ষ পদচারনার শব্দ তখনো বাতাসে,
    কোটি কোটি শব্দের সোদা ঘ্রাণ তখনো মগজে
    ভালোবাসাগুলো তখনো উড়ে বেড়ায় বুকের ভেতর…
    বইমেলা শেষ হয়ে গ্যালে প্রকাশক পর্ষদ
    লাভ লোকসানের হিসাবে মত্ত,
    বইমেলা শেষ হয়ে গ্যালে
    অস্থায়ী ঠিকানাগুলো উপড়ে ফেলা হয়,
    বইমেলা শেষ হয়ে গ্যালে সংকটে পড়ে প্রেমিক যুগল,
    চলে যায় সবাই যে যার মতোন।
    শুধু কেউ কেউ থেকে যায়-
    টিএসসি’র ভিড়ে নতুন কোরে খোঁজে অপরিচিত প্রিয় মুখটিকে।

    5
    6 Comments

Friends

Skip to toolbar