Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    3 years, 3 months ago

    আপনারে পর করে”
    রুবা//

    নিজের ভেতর নেই নিজস্বতা,
    পরের কাঁধে আপনার বোঝা।

    নিজ ভুবনে অচেনার আনাগোনা,
    খুশিতে বিষম খায় লুকিয়ে কামনা।

    কাজের নামে অকাজে তালবাহানা,
    সময়ের ফোঁড়ে লেগে যায় ধূলোকণা।

    লোভী মন চঞ্চল শুনতে রটনা,
    আঁধার আর আলোর দম্ভ হটেনা।

    দশমাস দশদিন লালন করে বাহানা,
    উপদেশ নির্দেশে নেই তাহার চেতনা।

    অন্যায় আবদারে নিয়তির ছলনা,
    বাঁধ ভাঙা ঢেউয়ে বয় ভুলেদের বন্যা।

    সৎ কভু অসৎ হয়ে হারায় ঠিকানা,
    সুখী সুখী বেশে লুকায় দুঃখ-যন্ত্রনা ।

    ঠিকঠাক পৃথিবীতে আচানক আগুণ লাগা,
    আপনারে লয়ে আপন ঘরে আজব কল্পনা।

    4
    3 Comments
Skip to toolbar