Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আপনি আর্মি অফিসার হয়ে কবিতা লেখেন কেন?
    অদ্ভুত প্রশ্ন করলেন! আর্মি অফিসার হলে কি কবিতা লেখা যাবে না?
    না তা বলছি না? তবে আর্মিদের কাজ তো যুদ্ধ করা।
    তাহলে সত্যিটা বলে ফেলি। আমি একসময় ইউ এন মিশনে আফ্রিকান একটি দেশে ছিলাম।
    আমি যুদ্ধ দেখেছি এবং যুদ্ধ করেছি। জানেন ওখানে কি হয়েছিলো?
    কি
    সব যুদ্ধে যা হয় তা। হানাহানি, মারামারি, রক্তপাত, ধর্ষণ, সংখ্যা লঘুদের ওপর অত্যাচার। শেষ দিকে যখন দেখলাম যুদ্ধ যখন শেষের পর্যায়ে, তখন জয়ী দলের একজন মিলিশিয়া তার শত্রুর কাটা কবজি হাতে ধরে বিজয় উৎসব করছে।
    ও আচ্ছা!
    এসব ভুলে থাকার জন্য কবিতা লিখি। যদিও কবিতা হয় না।
    আমি নিজেও ভালো মানুষ না। আমার হাতেও অনেকে মারা গেছে।
    একটা কথা আছে, মন দিয়ে শুনুন।
    The truth is Soldiers are killing machines. Peace keeping is not their job. But only a Soldier can bring peace.
    আজ এ পর্যন্তই।
    [ অনেক দিন আগে একজন শখের শিল্পীর সাথে কথা হয়েছিলো। মেয়েটি একজন সৈনিক। সে আমায় বলেছিল অবসরের পর সত্যিকারের শিল্পী হবো]

    3
    2 Comments
Skip to toolbar