-
আমার মৃত্যুর চেয়েও কাছে
———————
মনোলীনা,
তুমি কখনো আমার মৃত্যুর চেয়েও কাছে আসতে পারলে না,
কালো মেঘের মতো কী এক জীবন পালছি আমি-
করুণ অদ্ভুত বিলাপে সেই মেঘের মাঝে অহরহ ডানা ঝাপটাতে ঝাপটাতে
কখন যে তোমার বুকের গৃহস্থবাড়িতে আছড়ে পড়েছি তুমি টেরও পাওনি,
অথচ শকুনের মেলা বসেছিল সেখানে দিন-রাত
তাদের বিদ্রুপের হাসিতে আমার বিলাপের শব্দ তুমি একবারও শুনতে পাওনি।তখনও মরে যাইনি আমি,
আমার দুই চোখ তখন ঘোলাটে ভাবে তাকাচ্ছিল তোমার বুকের গৃহস্থবাড়িতে
তোমার বর্ণহীন আবেগ আমাকে জেদি করে তুলছিল-
বেঁচে থাকতেই হবে এবারের মতো তোমার বুকে।মনোলীনা,
আমার অন্য কোথায় যাবার জায়গা ছিল না বলেই
তোমার বুকের ভাগাড়ে লাজ- লজ্জাহীন কাপুরুষের মতো আছড়ে পড়েছি,
তুমি চাইলেই শকুনের বিদ্রুপের গুন্ডামি থেকে আমাকে বাঁচাতে পারতে
তোমার বুকের গৃহস্থবাড়ির উঠোন থেকে তোমার শীতল বসার ঘরে বসতে দিলে আমি অন্তত মেকি স্বস্তির নি:শ্বাস ফেলতে পারতাম।
আমি বুঝতে পারিনি এক কালো মেঘের জীবন থেকে আরেক আরো কষ্টের , ভয়ংকর বিদ্রুপের মহা অন্ধকারের আঙিনায় আছড়ে পরেছি।মনোলীনা,
বেঁচে থাকার জন্য আমার এমন বুকফাটা আর্তনাদ তুমি শুনেও না শোনার ভান করে তোমার শীতল ঘরের দরজার খিল এটে বসেছিলে এক জীবন,
আর আমি তোমার বুকের গৃহস্থবাড়িতে আছড়ে পড়ে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছি।মনোলীনা,
তুমি কখনোই আমার মৃত্যুর চেয়েও কাছে আসতে পারলে না!
————
র শি দ হা রু ন
০৪/০৩/২০২৩2 Comments
Friends
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
রিফায়াত নিগার
@refayat-nigar
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
AdabenTatali
@adabentatali


ফিরে এলো মনোলীনা অনেকদিন বাদে!