Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • আমরা অলস নই
    =============
    — শরীফ এমদাদ হোসেন

    এসো কমরেড, ফুলের বাগানে ফুল হই
    বারুদের গুদামে বারুদ
    যেখানে ফোটার সেখানেই ফুটি
    দুঃখের দহনে জ্বলবার আগে
    এই পৃথিবীর সবটুকু সুখ লুটি।

    এসো কমরেড, আলোর দক্ষিণে
    হোক আমাদের বাড়ি
    যেখানে শাসন, শোষণ কখনো নয়
    যেখানে বন্ধন অটুট মজবুতই হয়
    যেখানে প্রেম অবিচল অবিরত
    সুগন্ধ দিয়ে কষ্টকে করে নত।

    এসো কমরেড, গড়ি দেশ হাতে হাতে
    ভরা মৌসুমে তুলে দেই শোক বই
    হাসি আনন্দ ভরে দেই দেহ প্রাণে
    দিক হতে দিকে বলুক লোকেরা
    আমরা অলস নই।আমরা অলস নই
    =============
    — শরীফ এমদাদ হোসেন

    এসো কমরেড, ফুলের বাগানে ফুল হই
    বারুদের গুদামে বারুদ
    যেখানে ফোটার সেখানেই ফুটি
    দুঃখের দহনে জ্বলবার আগে
    এই পৃথিবীর সবটুকু সুখ লুটি।

    এসো কমরেড, আলোর দক্ষিণে
    হোক আমাদের বাড়ি
    যেখানে শাসন, শোষণ কখনো নয়
    যেখানে বন্ধন অটুট মজবুতই হয়
    যেখানে প্রেম অবিচল অবিরত
    সুগন্ধ দিয়ে কষ্টকে করে নত।

    এসো কমরেড, গড়ি দেশ হাতে হাতে
    ভরা মৌসুমে তুলে দেই শোক বই
    হাসি আনন্দ ভরে দেই দেহ প্রাণে
    দিক হতে দিকে বলুক লোকেরা
    আমরা অলস নই।

    4
    3 Comments
    • এসো কমরেড, ফুলের বাগানে ফুল হই
      বারুদের গুদামে বারুদ
      যেখানে ফোটার সেখানেই ফুটি
      দুঃখের দহনে জ্বলবার আগে
      এই পৃথিবীর সবটুকু সুখ লুটি।-কমরেড অভিনন্দন।

    • এই আগুনটা জ্বালিয়ে রাখুন প্রজন্মের পর প্রজন্ম! লাল সালাম কমরেড!

Skip to toolbar