Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলমOffline

  • Ashraful710
  • ঐতিহাসিক ৭ই মার্চ
    ————————–
    অগ্নিঝরা ৭ই মার্চ ১৯৭১ খ্রিস্টাব্দ ৷
    ঐতিহাসিক রমনার রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্র, এক অবিস্মরণীয় দিন ৷
    বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে জ্বালাময়ী ভাষণ ৷
    ”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” ৷
    উত্তাল পূর্ব পাকিস্তান ৷
    নির্যাতিত ও শোষিত মানুষ মুক্তির জন্য তীব্রভাবে আন্দোলিত হয় ৷
    পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ স্পৃহাকে শাণিত করে ৷
    রৌদ্রদগ্ধ আকাঙ্খাকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে ৷
    অধিকার বঞ্চিত বাঙালি জাতি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে ৷
    বঙ্গবন্ধুর সতর্ক কৌশলে স্বাধীনতার ঘোষণা ও দিকনির্দেশনা প্রদান ৷
    সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি গ্রহণে ঐক্যবদ্ধ জাতি ।
    মুক্তিকামী মানুষের মননে সৃষ্টি হয় দ্রোহের মহাপ্লাবন ৷
    মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অনুপ্রয়াস ও সাহস জাগিয়ে তোলে ৷
    দুর্নিবার লড়াই করে বিজয় ছিনিয়ে আনার দৃঢ় প্রত্যয় গড়ে ওঠে ৷
    বঙ্গবন্ধুর দরাজ কণ্ঠের কালজয়ী ভাষণ বাঙালির রক্তে আগুন লাগিয়ে দেয় ৷
    যার পরিণতি— রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধ ৷
    ১৬ই ডিসেম্বর ১৯৭১ খ্রিস্টাব্দে বীর বাঙালি জাতি আত্মত্যাগের বিনিময়ে বিজয় অর্জনের মধ্য দিয়ে পাক-হানাদার বাহিনীকে পরাজিত করে ৷
    পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র বাংলাদেশ ৷
    বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটে এবং রচিত হয় মুক্তি, স্বাধীনতা ও আত্মপরিচয়ের ইতিহাস ৷
    যার স্রষ্টা শেখ মুজিবুর রহমান এবং এটি তার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন ৷
    বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক অবিচ্ছেদ্য সত্তা ৷
    ঐতিহাসিক ৭ই মার্চের প্রাণস্পর্শী ভাষণ বঙ্গবন্ধুর অমর রচনা ৷
    চেতনার বহ্নিশিখা ৷
    অন্তহীন অনুপ্রেরণার উৎস ৷
    বাঙালি জাতির মুক্তি সনদ ৷
    মহান স্বাধীনতার অনন্য দলিল ৷
    অসাধারণ বাগ্মিতা, দূরদর্শিতা এবং রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বঙ্গবন্ধু এ ভাষণে বাঙালি জাতির আবেগ, অনুভূতি, স্বপ্ন ও আকাঙ্খাকে তুলে ধরেন ৷
    ১৩টি ভাষায় অনূদিত ভাষণটি পৃথিবীর অন্যতম, উজ্জীবনী, ধ্রুপদী এবং অনুপ্রেরণাদায়ক ৷
    এটি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, মানবজাতির অমূল্য সম্পদ এবং এক শাশ্বত মহাকাব্য ৷
    এ ভাষণ যুগে যুগে বাঙালি জাতিসহ সকল মুক্তিকামী মানুষকে শক্তি, সাহস, দৃঢ়তা ও অনুপ্রেরণা যোগাবে ৷

    5
    2 Comments
    • আজো বুকের মাঝে বারুদ সমুদ্র জ্বলে ওঠে যখনি শুনি প্রিয় নেতার কণ্ঠে “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ৷”

Skip to toolbar