Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • পথচলা

    মুঠো মুঠো শব্দে ঝরে পরবে
    স্বপ্নের ধূসর দৃশ্যাবলীর উজ্জ্বল রঙ।
    শোকে কাতর প্রজাপতি উড়ে যাবে
    পাথর বাগানের বিবর্ণ মৃত উদ্ভিদের ভিড়ে।
    নাগরিক রাস্তায় নিভৃতে নেমে আসা রোদে
    ক্লান্তির শরীরে জমে উঠবে বরফশীতল ঘাম।
    উৎসুক চোখ তাকিয়ে দেখবে-
    ধোঁয়া ওঠা তৃষ্ণায়, রঙিন আলাপচারিতায়,
    প্রকাশ্য বিপ্লবে আর নিরন্তর যুদ্ধে,
    কামে ও ক্রোধে, ঘৃণায় ও প্রেমে,
    শতবর্ষী বৃক্ষের সবুজ আড়ালে,
    তুলো তুলো মেঘের আবর্তনে, একাকী শঙ্খচিল।
    পতঙ্গভুক প্রেয়সী পুরুষ,
    প্রেমের মোড়কে আঁটা বন্দি যৌনতায়,
    হেঁটে যাবে শহরের গলিপথ পেরিয়ে, উদার ব্যস্ততায়।
    ছিটকিনির বাঁধা ভেঙে চিলতে বারান্দায়
    নীল তোয়ালেতে চুল মুছবে ভোরের বালিকা, মলিন গভীরতায়।
    বাষ্পের বেলুন আশ্রয় নেবে নীল বিষণ্ণতায়, প্রেমের দীর্ঘ কবিতায়।
    আবারো পথচলা শুরু হবে তোমার, একাকী দীর্ঘ ছায়ায়।

    4
    2 Comments
Skip to toolbar