Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • খাপখোলা রোদ
    – শরীফ এমদাদ হোসেন

    ক্ষয়িষ্ণু মধুমতি!
    কত আবরিত পথে ক্ষয়ে যেতে দেখলাম
    জীবন যেমন।
    লব্ধ প্রকৃতির অবশিষ্টাংশও নজরে পড়ে না আর
    মানুষ নামের মানুষেরা নিয়ে গেছে স্রোতধারা তার
    আমার যেমন বয়ে চলে কৃত্রিম জীবন, আজন্ম অন্ধকারে লটকানো পথ, ঝাঁঝালো গরল সুখ–

    জানে না তো কেউ
    অন্তরালে রয়ে গেলো কত তৃষ্ণার্ত তরবারি ঘুম, বিষাদের ঢেউ আর ঢেউ–
    এমন তো বাসনা জাগেনি কখনো, অলৌকিক নদীতে কাঁটবো সাঁতার, স্নানঘরে নেচে যাবে সোহাগের পরী
    অথবা আকাশ ছুঁতে না পাওয়ার আক্ষেপে ছুঁয়ে যাবো যতসব নৃশংসতা
    এমন তো বাসনা জাগেনি কখনো, নেশার আন্দোলনে
    বাজাবো অলৌকিক ঠুমরি পৃথিবীর। মাতাল পাখিরা সব এলোমেলো গেয়ে যাবে জীবনের সংগীত।

    শুধু নদীর মতো জোছনায় ভাসতে চেয়ে প্লাবিত করেছি অতীত, ক্ষয়িষ্ণু পদভারে ফেলে গেছি নৃত্যের সমগ্র ছাপ। চাইবো না আজ আর সমগ্র আকাশ জুড়ে মেঘ কালো হয়ে হয়ে আসুক তুফান।

    চাই শুধু ভরা হাসি দেশ জনতার
    চৈত্রের খাপখোলা রৌদ্রের মত।
    ——————————————-
    টুঙ্গিপাড়া,

    4
    2 Comments
    • ভালো লিখেছেন।
      শব্দের পাশে শব্দের সুন্দর বিন্যাস।

    • বাহ! চমৎকার কবিতা! সুন্দর একটা অনুভবে ভরিয়ে দিয়ে গেল মনটা! এমন কবিতা আরো চাই!

Skip to toolbar