Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • পাখি
    ————————————
    পাখিরও ভাষা আছে ৷
    মায়ের কাছ থেকে যেটি সে উত্তরাধিকারসূত্রে পেয়েছে ৷
    তার প্রাণের স্পন্দন ৷
    অদৃশ্য ঐশ্বরিক শক্তি ৷
    তবে, আমি পাখির ভাষা বুঝিনা ৷
    কি আছে তার মধুর কণ্ঠে?
    যা এক অজানা আকর্ষণে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাই ৷
    উতলা মনের আকাশে রঙধনু উদয় হয় ৷
    অনুপ্রেরণার অপার উৎস ৷
    পাখি প্রকৃতির অনুপম সৌন্দর্য ৷
    তাকে আকণ্ঠ ভাবি, বুঝতে চেষ্টা করি ৷
    সম্পর্ক স্থাপন, ভালোবাসা ও নিবিড় আলাপনের অভিলাষ জাগে ৷
    মুক্ত বলাকার সাথে পাল্লা দিয়ে উড়ে নীলিমায় মিশে যেতে মন চায় ৷
    তার মনের গহীনে জমে থাকা কথাগুলো কানপেঁতে শুনতে চাই ৷
    কিন্তু, পারি না ৷
    এ এক নিদারুণ মর্মব্যথা!
    আমাকে কষ্ট দেয় ৷
    তবুও, তার ভাষা ও সত্তাকে হৃদয় দিয়ে অনুভব করি ৷
    যেখানে রয়েছে পরম শান্তি এবং স্বর্গসুখ ৷৷

    6
    5 Comments
Skip to toolbar