-
স্বাগত
===========
— শরীফ এমদাদ হোসেন
.
একটা নদী হতে চেয়েছিলাম
কিংবা সুখ পাখির ডানা
অবলীলায় ঠাণ্ডা হতে হতে করতে করতে মিশতে চেয়েছিলাম সাগর অথবা আকাশে
আকাশ বিবর্ণ হলে সাগর উত্তাল হলে
কার কাছে যাবো আমি?
.
যদি হঠাৎ বিবর্ণ জনতা উত্তাল করে তোলে
পল্টন গুলিস্তান শাহবাগ চত্বর
রাজনীতি মাঠে দাম বাড়ানোর চরম দাবীতে
নড়ে ওঠে কঠিন পাথর
বালির বাঁধের মতো ভেঙ্গে পড়ে তিল তিল করে
গড়ে তোলা সোমত্ত সংসার–
.
তাহলে কী চৈতের রোদে
শীতল নদীকে জানাবো স্বাগত?2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


নদীর বুকে কালের দীর্ঘশ্বাস!