Profile Photo

অয়ন আবদুল্লাহOffline

  • ayonpuran09
  • Profile picture of অয়ন আবদুল্লাহ

    অয়ন আবদুল্লাহ

    3 years, 3 months ago

    বিশ্বাস রেখো

    প্রজন্মের ঘোড়ায় চড়ে উড়ে যাচ্ছে মাছি,
    প্রতি বিষ্যুদবার আমরা সেই চিত্র উপভোগ করি।
    মহল্লায় মহল্লায় গান গেয়ে যায় মানুষ,
    জোড়া শালিকের ভ্রান্ত ধারণা প্রতারণা করে যায় নিয়তই-
    তবু বিশ্বাস হচ্ছে ধর্মগ্রন্থের মলাট, আমরা আঁকড়ে ধরে বসে আছি।
    যখন মা বলে, বাবা ফিরবি কবে?
    আমি বলি বিশ্বাস রেখো।
    যখন বাবা বলে, এবার কিছু একটা করো;
    আমি বলি বিশ্বাস রেখো।
    যখন বোন বলে, কেন এমন করিস বল তো?
    আমি নিশ্চুপ থাকি,
    অনন্ত এক দুঃখী পাতা যেন-
    খসে গ্যাছে শীতের হাওয়ায়।
    পরানের গহীনে ডুবসাঁতার দ্যায় এক প্রার্থিত নারী।
    বিশ্বাসের ভেতর তাকেও ধরে রাখি।
    এক মিথ্যে পাখির গানে প্ররোচিত সুর দেই।
    জানি, ফিরিয়ে নেয়া হবে না আমাকে।
    জানি, ভুলিয়ে দেয়া যাবে না আমাকে।
    তবু, জানাশোনার বাইরে দাঁড়িয়ে আমি চেনাজানা মানুষের গল্প পড়ি।
    মাছেদের অরাজকতা নদীর জলে।
    আমি মুখস্ত করি বিষাক্ত কবিতা,
    প্রতি ফাল্গুনে সেটাই আবৃত্তি করি।
    বন্ধুরা যারা আছে, বলে- এবার শান্ত ‘হ।
    আমি হাসি, হাসতে হাসতে ভেঙ্গে পড়ি।
    দুই পায়ের উপর দাঁড়িয়ে মাছিদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেই।
    পোকাদের মৃত্যু দেখে আগুনকে অভিশাপ দেই।
    তবু ফাগুন এলে সেই আগুনকেই বুকে তুলে নেই।
    মাঝে মাঝে ইচ্ছে হয় ফিরে যাই।
    ইচ্ছে হয় বাবাকে তার আশ্বাসটুকু ফিরিয়ে দেই।
    মায়ের চোখের দিকে তাকিয়ে বলি- ক্ষুধা পেয়েছে মা, খেতে দাও।
    কিন্তু বারেবার প্রার্থনায় উঠে আসে কবিতা।
    বারেবার কবিতায় উঠে আসে প্রেম।
    বারেবার প্রেমে ফিরে আসে বিপ্লবের মন্ত্র।
    তাই, সাপের ফণার মতো জীবন নিয়ে আমি ঘুমাই পরাজিত কবরে।
    সাময়িক মৃত্যুর আগে প্রতিবার একটাই সান্ত্বনার বুলি আউড়াই-
    বিশ্বাস রেখো।
    বিশ্বাস রেখো।।

    6
    8 Comments
    • “ইচ্ছে হয় বাবাকে তার আশ্বাসটুকু ফিরিয়ে দেই।
      মায়ের চোখের দিকে তাকিয়ে বলি- ক্ষুধা পেয়েছে মা, খেতে দাও।
      কিন্তু বারেবার প্রার্থনায় উঠে আসে কবিতা।
      বারেবার কবিতায় উঠে আসে প্রেম।
      বারেবার প্রেমে ফিরে আসে বিপ্লবের মন্ত্র।
      তাই, সাপের ফণার মতো জীবন নিয়ে আমি ঘুমাই পরাজিত কবরে।” ~ কী অসাধারণ লাইনগুলো। অভিবাদন জানবেন মঞ্চবন্ধু।

    • কবিতার ভাঁজে ভাঁজে শিহরণ অনুভব করলাম কবিপ্রিয়! এই অনুভূতি প্রকাশের জন্য সঠিক শব্দ খুঁজে পাচ্ছিনা তাই বেশী কিছু লিখলাম না শুধু ভালোবাসাটুকু রেখে গেলাম!

      • পাপিষ্ঠ এই পৃথিবীতে এই ভালোবাসাটুকুই আমার পাথেয়। ধন্যবাদ আপনাকে কবিতার সাথে থাকার জন্য। শুভম।

    • অসাধারণ

    • জীবনের আপেক্ষিকতার অনবদ্য বহিঃপ্রকাশ; বিশ্বাস আর আশা যেখানে প্রভাবক মাত্র…শুভেচ্ছা নিবেন…

Friends

Skip to toolbar