Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    3 years, 3 months ago

    সরল সমীকরণ
    _____________

    জীবনের সহজ সমীকরণ
    ঠিক যেন সরল অংক !
    প্রথম দেখাতে অতী সহজ বলে
    যে ভ্রম সৃষ্টি হয় ,
    কিছু দূর যোগ বিয়োগ গুণ ভাগ
    অথবা প্রথম দ্বিতীয় তৃতীয় ব্রাকেট-
    টপকে যেয়েও যখন ,
    ফলাফলের ঘরে জট পেকে যায়
    তখন কোনো ক্রমেই-
    ‘প্রমাণিত’ শব্দটা লেখা হয়ে ওঠেনা আর !
    নিঃস্বাসের অলি গলি
    তেমনি এক সরল অথচ,
    জটিল গোলকধাঁধা!
    এর সহজ সুন্দর ছায়াঘেরা পথ
    বাহির থেকে যতোটা সুখকর
    মনে হতে থাকে !
    যেইনা সেই আলেয়ার পথে-
    আলো ভেবে দৌড়ে যাওয়া ,
    ওমনি চোখের সামনে
    আঁকাবাঁকা এবারো- থেবরো
    হাজারো পাথুরে পথের উদয় হয় ।
    মনটা তখনি সরল অংকের
    জটিল অমিমাংসিত দোলাচলে –
    জীবন ভর দুলতে থাকে ।
    শান্ত স্থির জলাধার
    হয়ে ওঠা হয়না তার
    কখনোও কোন কালেই আর ।।

    4
    1 Comment
    • “যোগ-বিয়োগ করে আর কি হবে?
      যদি ভাগ করে সুখে থাকা যায়।”

Skip to toolbar