Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    3 years, 2 months ago

    কবিতাঃ
    ভন্ডের দল
    ———————-
    ভন্ডের দল-
    ধর্ম নিয়ে ব্যবসা করিস বেশ্যার মত,
    বুদ্ধিজীবি সেজে সব জায়েজ করিস হারাম যত।

    ভন্ডের দল-
    অসহায়কে জিম্মি করে ফায়াদা লুটিস,
    স্বার্থের জন্যে আপনজনের বুকে ছুরি মারিস।

    ভন্ডের দল-
    ঘুষ আর সুদের জন্যে জিহ্বা বাড়িয়ে রাখিস,
    অপবিত্র হাতে ধর্মশালার তালা খোলিস।

    ভন্ডের দল-
    বাক স্বাধীনতা রুদ্ধ করিস,
    মত প্রকাশের অধিকার হরণ করিস।

    ভন্ডের দল-
    বিচারের নামে প্রহসন করিস,
    অর্থের লোভে নীতি বেচিস।

    ভন্ডের দল-
    জোট বাঁধিস সব শয়তানের সাথে,
    নীতি-আদর্শ বিসর্জন দিয়ে।

    ভন্ডের দল-
    ক্ষমতার লোভে অধিকার কাড়িস,
    চিরস্থায়ী আসন গাড়িস।

    ভন্ডের দল-
    মরণে ও নরকে ভয় নাই,
    দূনিয়াকে বেহেশত ভাবিস।

    ভন্ডের দল-
    তোরা সমাজের শত্রু,রাষ্টের শত্রু,ধর্মের শত্রু,
    প্রকৃতি তোদের জাহান্নাম দেখাবে থাকিস প্রস্তুত।

    কবিঃ মুহাম্মদ আল-মামুন

    5
    5 Comments
Skip to toolbar