-
বিষাদ নীল অন্ধকার
—————————-
খোলা বারান্দাটির কোণে
বিষাদ নীল অন্ধকারে
ঢেকে গিয়েছিলো শেষ বিকেল ,
আড়াম কেদারাটি দীর্ঘ্য অব্যাবহারে
অনাথ পড়েছিলো ধুলো মলিন !
টানা উঠোন পেরিয়ে ,
জাম , লিচু , জামরুল এর ডালের ফাঁকে –
দূরের খাঁ খাঁ ফসলের মাঠ জুড়ে
তখনও বেলা শেষের আলো
হঠাৎ মাঠময় দৌড়োতে শুরু করেছিলো !
রাখাল বালক তার বিষের বাঁশি ছুঁড়ে ফেলে ,
হাতে তুলে নিয়েছিলো খেদন লাঠি ।
মন কেমন করা ঝড়ের আঁধার ,
প্রকৃতির কানে কানে শুনিয়ে গিয়েছিলো
হাহাকারের জমানো কিছু দীর্ঘ্যশ্বাস।
বাগান বিলাস ছড়ানো জমিনে
ভালোবাসার কিছু হাওয়াই মিঠাই রং ,
দলিত হয়ে আশ্রু কিছু ঝড়ে পরেছিলো
সেই ভীষণ তোলপাড়ের সন্ধ্যায়।
সব ভুলে ফিরে গেছে সে ।
পেছনে রেখে গেছে আর কখনোও
না ফেরার নিকষ কালো অন্ধকার।
বিস্মৃত সব প্রতিশ্রুতির পাখিরা ,
কথা যা কিছু ছিলো , দেয়া – নেয়ার ।2 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful


মনটা কেমন বিষন্ন হয়ে গেলো। “বাগান বিলাস ছড়ানো জমিনে
ভালোবাসার কিছু হাওয়াই মিঠাই রং ,
দলিত হয়ে আশ্রু কিছু ঝড়ে পরেছিলো
সেই ভীষণ তোলপাড়ের সন্ধ্যায়।” বিশেষ করে এই জায়গাটা।