-
শাশ্বত
— শরীফ এমদাদ হোসেনভাসবো, ভেসে যাবো বহুদূর, দূর অজানায়
যদি আসে প্রেমের জোয়ার
বিলীন হতে হতে রেখে যাবো ছাপ
ঝড় জল রোদ্দুরে যতই বাড়ুক পৃথিবীর উত্তাপ।গাইবো, গেয়ে যাবো জীবনের গান, সন্ধা সকাল
যদি আসে সুর, যদি হয় প্রাণের সঞ্চার
মনখোলা কথাগুলো গেঁথে দেবো সুই আর সুতোয়
ফুল হোক পাখি হোক কিংবা রাতের আকাশদেখবো, দেখে যাবো আকাশের চাঁদ, চাঁদ কালো
যদি না সে ধার করে রোদ, রোদের ঝলক
তুমিও সুন্দর নও আমাকে বিহীন,তুমিতো আমারই ছবি
যাই আর আসি, কেবল সাক্ষী থাকে চিরটাকাল আকাশের রবি।
———————————————-
টুঙ্গিপাড়া,3 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


বাহ! মনের মত একটা কবিতা হয়েছে! খুব ভালো লাগলো কবিপ্রিয়!