-
প্রতীক্ষার অগুনতি ফসল
=====================
— শরীফ এমদাদ হোসেনমনবন্দী করে রাখতে চেয়েছ বলে
আঁখির নীচে কালো দাগ টেনে দিলে যদি
কালো মনে ফিরে যাও কেন পাশের বাড়ি?
ওখানে কী কালো কুৎসিত ভ্রমরের গান শোনা যায়?
ওখানে কী মাটির পুতুল জলের বাজনা বাজায়!দুঃখের নদী সাঁতরেই পাড়ি দিলে যদি
অসুখের বেচাকেনা করলে জীবনভর
হাসিভরা আলোজ্বলা বেদনাহীন সময় কি
আসবেনা কখনো আর ?মেঘে মেঘে বাড়ালেও বেলা চাঁদ কি কখনো
ছড়াবে না হলদেটে রোদ
কুয়াশারা কখনো কি থামাবে না অযাচিত সময়ের স্রোত?জানো ?
এলো বলে প্রতীক্ষার ধ্রুপদী অগুনতি ফসল
ওই তো পূবের আলো অন্তহীন সুখী জনকোলাহল।এসো ফুল তুলি ওবেলার হাটে বেচি দামহীন দামে
ভালোবেসে চাঁদ সূ্র্যের দোলনায় দোল খাই
কুয়াশায় স্নান সেরে ফিরে চলি আপনার ধামে।
_______________________________
টুঙ্গিপাড়া,3 Comments
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


দুঃখের নদী সাঁতরেই পাড়ি দিলে যদি
অসুখের বেচাকেনা করলে জীবনভর
হাসিভরা আলোজ্বলা বেদনাহীন সময় কি
আসবেনা কখনো আর ?- এ অংশটা বিশেষভাবে মনে ধরলো।