Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • কি আর লিখবো – / শরীফ এমদাদ হোসেন
    পাঠাতে চাইলাম হাতে লেখা চিঠি
    ডাকবাক্স হেঁটে গেছে দূরে- রানার ছোটেনা আর দোরেও আসেনা বারোয়ারি ডাকপিয়ন
    ভুলে গেছে চিঠির প্রেরক

    মেইল আসে মুঠোফোনে ইদানিং
    ভালো আছি, ভালো থেকো–
    হৃদয়ের লেনদেন নিয়ে গেছে বনলতা সেন
    হাই আর হ্যালোয় বিস্তৃত পৃথিবী আমার

    তবু কানে শুনি
    আসছে পৃথিবীতে ইশারায় ওড়ে নদী
    বায়ুশূন্য, বাটনের চাপে
    পাহাড়ও সমুদ্র হবে হেঁটে যাবে অনাত্মীয়
    বায়বীয় কবিতায় হবে জীবনের বিনিময়
    কী আর লিখবো চিঠি আর তার ইতি কথায়?

    4
    4 Comments
    • চমৎকার লিখেছেন মঞ্চবন্ধু

    • সত্যি! কত দ্রুত বদলে যাচ্ছি আমরা, বদলে যাচ্ছে এই অদ্ভুত সুন্দর পৃথিবীটা! সুন্দর কবিতাখানির জন্য একরাশ ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

      • বদলটা হয়তো সময়ের দাবী। কিন্তু সবকিছু বড় বেশী যান্ত্রিক।

    • আমরা যারা এই পরিবর্তনগুলো নিজের চোখে দেখেছি তাদের জন্য আসলে মন থেকে সবটা মেনে নেয়া বেশ কষ্টের। ধন্যবাদ সুন্দর একটা কবিতা উপহার দেয়ার জন্য।

Skip to toolbar