-
কফিন বন্দী লাশ’
_কিশোর কনকআমি ছাড়াও মানুষ আছে তাঁর
আমায় ছাড়াও বাঁচতে পারে সে’
চরিত্রহীন প’পুরুষ পৃথিবীতে
সে মানুষের নারীদেহ যে!
ভুলজনে হয় কামনা বিলাস
মনের ঘরে দিন রাত বসবাস
ভুল মানুষের বুকের ভেতর
বহুজনে বহুবার সহবাস।আমার আকাশ চোখের মাপে
বুঝলোনা সে আর আমারে
ঝড় বন্যা খরার তাপে
বৃথাই ভালোবাসি তাঁরে।
মানুষ চেনা ভীষণ কঠিন
তবু পাপ করছি মানুষ চেয়ে……………………….
মন মানুষের বুনোপাখি
জানিনা সে সুখি কারে পেয়ে।কবর সম একলা ঘরে
অন্ধকারে সে হৃদয় খোঁড়ে
দুঃস্বপ্নে মরি মধ্যরাতে
সূর্যদিনে লাশ হাটে শহরে।
তাঁর বিরহে থেমে থেমে চলছে নিঃশ্বাস
আসবে সে এই জীবনে অনন্ত বিশ্বাস।
যদি না ফেরে সে একজীবনে
সময়ের পাখি করবেই বিদ্রুপ উপহাস
অনন্ত বিরহে মরবে জীবন
ভালোবেসে তাঁরে দেবো উপহার
আমার কফিন বন্দী লাশ ||আবেগ অনুভূতি নেই
বিবেকের দ্বার তাঁর বন্ধ
সির্ধান্তহীনতায় বাঁচে সে মানবী
জীবন জুড়ে দ্বিধা দ্বন্দ্ব।
হারাচ্ছি আমি প্রতিদিনই
বেঁচে থাকার ক্ষমতা
পোড়ামাটির প্রকট পুতুল
ছেড়েছে মায়া মমতা।
রাষ্ট্রীয় সংবিধান পরিবর্তন হয়
বদলায় চিরচেনা ঠিকানা।
তাঁর কথা ধর্মগ্রন্থের মতো অপরিবর্তিত
আমার সবকথা তাঁর এক কথার সমান না |জানি সত্য এবং ঈশ্বর একত্রে থাকেন
তাই দিনশেষে মানুষের মতো বাঁচি।
চাইলেও পারবোনা অমানুষ হতে
তাই না পাওয়া ব্যাথায় কাঁদি অহর্নিশি।
তোমার এক কথায় বদলে যেতে পারে সব
তুমি চাইলেই সম্ভব।
একজীবনে তোমায় আমি ভুলতে পারবোনা
এটা অসম্ভব।
যে ভালোবাসায় চলে দুনিয়া
সে ভালোবাসায় তুমি জানালে ধিক।
মানুষের চাওয়াতেই বিধাতার ইচ্ছা
আমি মনেপ্রাণে তোমাকেই মেনেছি সঠিক |তুমি ছাড়া মানুষ নাই আমার
তুমি ছাড়া বাঁচার কথা ভাবতে পারিনা আমি
নৃশংস ন’নারী পৃথিবীতে
আমার জীবনের চেয়ে তুমি বেশী দামী |তোমার মায়া মস্তিস্কে যত্ন করে রাখা
তোমার কথা ভুলতে দেয়না ব্যস্ত শহর ঢাকা
পথের দুরত্ব কমে মনের টানে
তোমাতেই সমান্তরাল বক্ররেখা |এরপর শুনবো পতনের শব্দ
থেমে যাবে পৃথিবীর সব কোলাহল
তোমার সব ভবিষ্যত বানী মিথ্যা প্রমানিত হবে
তুমি বুঝতে পারবে জানি আসল-নকল।
তুমি ছাড়া অন্যকোনো উপাস্য নেই আমার
একজীবনের তপস্যা সব তোমার জন্য জমা
আহা কি নিদারুন ভাগ্য আমার
তুমি হও না আমার মনোরমা |আমি নিজের কাছে লজ্জিত হই রোজ
নির্লজ্জের মতন তবু রাখি তোমার খোঁজ।
তোমার কথায় প্রাণ বাঁচে সবিনয়ে স্বীকার করছি
তোমার কথা শুনতে আপোস আর আপোস |জীবনের সাদাফুল
আবারও বলছি তুমি সঠিক তুমি ভুল
আমি তোমার পথে রক্তিম গোলাপ হয়ে থাকবো
তুমি তীব্র অবহেলায়
পায়ে পিষে চলে যেও আমায় |30, March 2022
Mohammadpur, Dhaka.

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali

