-
চির বসন্তের অরণ্যে
একদিন আমি তোমায় নিয়ে যাবো,
চির বসন্তের অরণ্যে।
যেখানে জংলি ফুলে সৌরভ, পাখিদের গুঞ্জন।
যেখানে নেই কোন দুঃখ, নেই কোন বিচ্ছেদ।
নেই কোন শিশুদের শবদেহ।
যেখানে পবিত্র শিশুদের গানে ভেসে আসে আনন্দ।
তারা গাইবে বিশুদ্ধ সঙ্গীত তাদে আপন পিতা মাতার সাথে।
একদিন আমি তোমায় নিয়ে যাবো,
চির বসন্তের অরণ্যে।
সেই অজানা অরণ্যের,
বসন্ত রাত্রিতে,
তুমি আর আমি পর্বত চূড়ায়,
বসে থাকবো গভীর রাত্রিতে হাতে হাত ধরে।
অমলিন বাতাসে তমার দীঘল কালো চুল ভেসে যাবে।
আমরা দীর্ঘক্ষণ বসে থাকবো হাতে হাত ধরে।
সহস্র সূর্যের আকাশের নিচে
সেদিন তোমার সব কষ্ট দূর হয়ে যাবে।
কেউ তোমার মনের রঙ কেড়ে নিতে পারবে না।
কেউ না।
আমাদের ভালোবাসায়,
রচিত হবে সহস্র শব্দের কবিতা,
বাতাসে ভেসে যাবে চারিদিকে গুণ গুণ।
তুমি আর আমি পর্বত চূড়ায়,
বসে থাকবো গভীর রাত্রিতে হাতে হাত ধরে।
আমাদের ভালবাসায় নতুন পৃথিবী গড়ে উঠবে,
যেখানে নেই কোন দুঃখ, নেই কোন বিদ্বেষ।
একদিন আমি তোমায় ঠিক নিয়ে যাবো,
চির বসন্তের অরণ্যে।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

চমৎকার