-
চিরকুট
আমাদের দেশের একটি বড় সমস্যা হল আমরা বিবাহ বিচ্ছেদের শিকার মেয়েদের নিয়ে কটূক্তি করি। অবিবাহিতা বয়স্ক নারীদের নিয়ে কটূক্তি করি। এটি শুধু আমাদের দেশের নয় বরং উপমহাদেশের নোংরা সংস্কৃতি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে নবী মুহাম্মদ (সাঃ) প্রথম যে বিয়েটি করেছিলেন তার নাম খাদিজা ( রাঃ), যিনি ছিলেন তিনবার বিবাহ বিচ্ছেদের শিকার এবং বয়সে নবী মুহাম্মদ (সাঃ) এর থেকে পনেরো বছরের বড়। আমরা প্রথমেই বিছেদের শিকার নারীটির চরিত্র নিয়ে প্রশ্ন করি, বয়স্ক একাকী মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন করি। হয়তো বা বিচ্ছেদের শিকার নারীটি তার জীবনসঙ্গী পুরুষটির কাছে অপমানিত, নির্যাতিত হয়েছে। হয়তো বা তার জীবনসঙ্গী পুরুষটি তাকে রেখে পরকীয়ায় লিপ্ত ছিলো। অবিবাহিতা বয়স্ক নারীটি হয়তো প্রেমিকের বিচ্ছেদে এখনো একাকী। ইসলাম ধর্মে এসব কুসংস্কারের কোন স্থান নেই। আহলে কিতাবরা নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। অথচ কেউ একজন কোন বিদেশিনীকে পছন্দ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আমরা তা নিয়ে তামাশা করি। ধর্মের প্রসঙ্গ বাদ দিলে আসে সামাজিকতা। জানি না কবে এ দেশ এসব কুসংস্কার থেকে মুক্ত হবে? এখনো কালো বা মোটা মেয়ে হলে তাকে খোঁটা দিতে আমরা ছাড়ি না। আমি আমার স্বপ্নের কথা বলতে চাই। আমি আমার মনের কথা বলতে চাই। পরম স্রস্টার নিকট সবচেয়ে প্রিয় হল ভালোবাসা আর সবচেয়ে অপছন্দের বিষয় হল বিচ্ছেদ।6 Comments -
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


শুভবুদ্ধির চর্চা হোক…