-
অন্ধকারের আলো
এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেইএই বাসায় কারা থাকতো? শুনেছি খুব অভিজাত পরিবার।
হ, আফা এই বাসায় যারা থাকতো খুব অভিজাত।
ছেলেটা মারা যাওয়ার পর সবাই বিদেশ চলে গেলো।
কেন?
আফা সব পরিবারের কিছু গোপন কথা থাকে। বাইরে থেকে সব বোঝা যায় না।
এই জন্যই তো পোলাটা মরলো।
মানে?
আফা ধীরে ধীরে সব বলবো। পোলাটা মরার পর এই এলাকার সবাই চলে গেলো।
কেন?
ধীরে ধীরে সব বলবো আফা।
পাঁচশোটা টাকা দ্যান। ঢাকা শহরে ঘুরতেও এখন পাঁচশো টাকা লাগে। লোকটা নাকের লম টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে এসব বলে।
নীলাঞ্জনার গা গুলিয়ে আসে। কিন্তু সে এখন বাধ্য। সে টাকাটা ধরিয়ে দ্যায়। লোকটা হাসতে হাসতে চলে যায়।
নীলাঞ্জনা একা ঘরে বসে ভাবে।
সে এক জটিল খেলার জালে আটকা পড়েছে। ওদিকে বিকেলের মৃদু আলো তার পায়ের পাশে লুটোপুটি খায়। মৃদু বাতাস বয়ে যায়। বাইরে কোন এক একাকী কোকিল একা একা বিরহী শিষ বাজায়।1 Comment
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

রহস্যের ঘেরা টোপে আটকে গেছে সবটা।