Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বিষণ্ণ নগরীতে

    আমি এক বিষণ্ণ নগরীতে পালিয়ে বেড়াই,
    কতো কাল আমি কোন ভালোবাসার গান শুনি নি।
    কতো দিন আমি দেখি নি কিশোরীর উচ্ছল হাসি আর আনন্দ।
    আর কতো দিন আমি কোন ভালবাসার গান শুনি নি কোন কিশোরীর কণ্ঠে।
    রাস্তায় এঁদো গলিতে আমি এক বৃদ্ধার লাশ জড়িয়ে ধরেছিলাম।
    বৃদ্ধার লাশ থেকে আতরের সুবাতাস আমার ইন্দ্রিয়কে আলোড়িত করে।
    পাড়ায়, মহল্লায় জিকির চলে।
    আমি গোরস্থানে বৃদ্ধার লাশ সযত্নে দাফন করেছি।
    ওদিকে পাড়ায় পাড়ায় জিকির চলে।
    আমি এক বৃদ্ধার লাশ নিয়ে কব্বরে নামি।
    কতো কাল এ শহরের শিশুরা হাসে নি।
    কর্নেল সাহেব এখনো স্বপ্ন দেখে।
    নতুন দিনের স্বপ্ন।
    আমি মনে মনে হাসি।
    কতো কাল এই বিষণ্ণ নগরীতে শিশুরা হাসে নি।
    আমি স্বপ্ন দেখি মৃত নদীটি আবার জীবন ফিরে পাবে।
    এই শহরে আবারো বৃষ্টি হবে।

    শিশুরা স্কুল ব্যাগ ছুঁড়ে ফেলে বৃষ্টিতে গোসল করবে।
    কতো কাল আমি কোন প্রকৃত প্রেমিক দেখি নি।
    আমার প্রেয়সী এখনো একাকী অপেক্ষা করে।
    কিন্তু আমার যেতে হবে দূরে, বহু দূরে।
    বিধাতার অমোঘ বিধানে আমি এক খেলাঘরে বন্দী হয়েছি।
    আমি এই বিষণ্ণ শহরে একাকী পালিয়ে বেড়াই।
    একদিন নিশ্চয়ই ভোর হবে।
    সে ভোরে নগরীর শিশুরা নতুন প্রভাত নিয়ে আসবে।

    3
    2 Comments
Skip to toolbar