Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • লীলাবতী
    বিখ্যাত ভারতীয় গণিতবিদ ভাস্কর এর কন্যা লীলাবতী। অপুরপ সুন্দরী। কিন্তু জন্মলগ্ন থেকে কিছু কারণে জ্যোতিষীরা জানালেন এই মেয়ের বিয়ে হলে শুভ ফলাফল হবে না। গণিতবিদ ভাস্কর তার মেয়ের জন্য একটি বিশেষ আয়োজন করলেন। একটি যন্ত্র তৈরি করলেন, যদি তা কোনদিন বিকল হয়ে যায় তাহলে লীলাবতীর বিয়ে হবে না। লীলাবতী সারাদিন তাকিয়ে থাকে সে বিশেষ যন্ত্রটির দিকে। একদিন যন্ত্রটি বিকল হয়ে গেলো। জ্যোতিষী এবং পুরোহিতরা জানতে পেয়ে ঘোষণা দিলেন লীলাবতীর বিয়ে হবে না। গণিতবিদ ভাস্কর সে কথা মেনে নিলেন। লীলাবতী অপূর্ব সুন্দরী হয়েও বিয়ে করতে পারলেন না। মেয়ের দুঃখ দূর করতে গণিতবিদ ভাস্কর তার গণিত বইয়ের নাম দিলে লীলাবতী। আটশো বছর আগের সেই বিখ্যাত বইটি নিয়ে এখনো গণিতবিদরা গবেষণা করেন। এভাবেই লীলাবতী ইতিহাসে অমরত্ব লাভ করলো।

Skip to toolbar