Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 7 months ago

    কি লিখবো শরীর এন্টেনায়
    ভিষণ বিভ্রাট, তাপদহন
    অঙ্গে মাতঙ্গী সেজেছে
    পুড়িয়ে দিচ্ছে ভেতর বাহির
    অক্সিজেন প্লানেট ক্রমশ
    নিঃশেষ হয়ে যাচ্ছে
    বাড়ছে উষ্ণতা
    নিজেদের অগ্নিপ্রজ্জ্বলিত ভাগাড়ে
    নিক্ষেপ করে
    আধুনিক সেজেছে বিশ্ব!
    কি ভয়াবহ আহাম্মকী
    নিজেকে উজাড় করে
    অগ্রগতি ক্যালকুলেট
    করছে অন্ধ চশমায়!
    এ যেন মরন খেলায়
    মত্য শিশুদল জানে না
    সহজ নিকাশ।
    প্রকৃতি প্রাকৃতিক
    জানাচ্ছে পরিনতি বারবার
    এখন সময় আছে
    জাগো, বাঁচাও পৃথিবী ,
    বাঁচাও দেশ: তোমার-আমার।

    3
    1 Comment
    • প্রকৃতি প্রাকৃতিক
      জানাচ্ছে পরিনতি বারবার
      এখন সময় আছে
      জাগো, বাঁচাও পৃথিবী ,
      বাঁচাও দেশ: তোমার-আমার।- জানি না কবে আমাদের হুশ হবে!

Skip to toolbar