-
হারানো বাগান
আমরা সকলে একই নরক নগরীতে বাস করি।
এই করুণ মৃত নগরীর রাজপথে, অলিতে, গলিতে আমার বিচরন।
কষ্টের তীব্রতা বুকে বহন করে চলি।
কতো অসংখ্য বার আমি আহত এবং নিহত হলাম।
জীবন আমার জন্য সহজ ছিল না।
প্রতিটি দিন একটি যুদ্ধ।
এই করুণ মৃত নগরীতে গল্পের শুরু হয় কিন্তু শেষ হয় না।
ও বাসার ছেলেটা মারা গেলো, গত রাতে একটি মেয়ে বিষ পাণে জর্জরিত হোল।
রাস্তার পাগলিটা এখনো ডাস্টবিনে খাবার খুঁজে বেড়ায়।
কর্নেল সাহেব এখনো সুদিনের স্বপ্ন দেখে।
আমি তার কথা শুনি আর হাসি,
এই মৃত নগরী হল ধ্বংসের রঙ্গমঞ্চ।
মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করি,
তবে কি মৃত্যুই সেই হারানো সবুজ বাগান?5 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



তবে কি মৃত্যুই সেই হারানো সবুজ বাগান? হয়তো তাই !