Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 1 month ago

    দেখে যা জীবন’
    _কিশোর কনক

    দেখে যা জীবন কিভাবে বাঁচি
    কিভাবে কাটে মৌনপ্রহর
    কিভাবে ঘুম ভেঙে ভেঙে রাত ভোর হয়
    স্বপ্ন-দুঃস্বপ্ন কানামাছি।

    দেখে যা জীবন পড়েছি প্রেমে
    স্বপ্নের সাদাফুল পেয়েছি খুঁজে
    দেখে যা জীবন এই জীবনের গল্প-আর সংকল্প
    দেখছি তাঁরে দুচোখ বুজে।

    দেখে যা জীবন আমি হয়ে গেছি বন্য
    সুদুশ্য এখন কবিতার লাবণ্য
    দেখে যা জীবন সই তীব্র অবহেলা
    দেখে যা রাতের আকাশে লক্ষ তারার মেলা।

    দেখে যা জীবন তাঁর চাঁদের হাসি
    দেখে যা জীবন সে দেবীব্রত নারী
    ভালো না বেসে আমায় ভালোবাসে রোজ।
    দেখে যা জীবন থাকি কোন শহরে
    ব্যস্ত ঢাকার গাড়ি বাড়ির বহরে
    জীবনজুড়ে এখনো আপোস আর আপোস|

    হারালো কালবেলাতে-কালপুরুষ
    সমরেশ মজুমদার……………………………………….
    হারাবো আমিও একই বেলাতে
    থাকবে কনকের গান কবিতার প্রতি শত অবিচার।
    হারাবো চিরতরে
    শোধবোধহীন মৃত চিন্তার দেশ ছেড়ে দুরে
    শরীর দেখানো নগ্ন শিল্পের যুগে
    আমারই গান কেউ গাইবে আবার সুরে সুরে।

    দেখে যা জীবন,জীবনে কী দহন
    কী আশা বুকে ধরে
    স্বপ্নের সাদাফুল ছুঁয়ে দেখতে
    জীবন আর মরণ এক করেছি তাঁর প্রেমে |

    জীবনের পরিণতি কী হবে না হবে জানিনা
    দেখি আমার ছবি তাঁর চোখে………………………….
    তাঁর শূন্যতা আমি সইতেই পারিনা
    তাঁরে ছাড়া এই জীবনের সূর্য হয়ে যায় ফিঁকে।
    আমি তাঁর জীবনের অতীত জানি
    সে জানে অতীত আমার নাজেহাল দিনকাল সব।
    সে জানে কতো ভালো বেসেছি তাঁরে
    এবং জানেন তাঁর অন্তর্যামী ইহকাল পরকালের রব।

    দেখে যা জীবন,কী অনিঃশ্চয়তা প্রেমে
    দেখে যা জীবনে কত সংশয়
    দেখে যা জীবন তাঁর জীবনে কতো দাবীদার
    দেখে যা জীবন অখ্যাত কবির প্রেম নিগৃহীত |

    দেখে যা জীবন আজো রয়েছি বেঁচে
    চেনা জানা মানুষের ধিক্কারে মরে যাইনি……………….
    দেখে যা জীবন কতো সুখে লিখি কবিতা
    এখনো অমানুষ হয়ে যাইনি।

    দেখে যা জীবন আজো
    সাদাকালো জীবনে বাঁচি
    অন্তরে এখনো ফকির লালন
    দেখে যা জীবন আজো কবীর সুমন বুঝি
    বুঝি প্রিয় প্রেমিকার চলন বলন।
    দেখে যা জীবন আগামীকাল ভোরে
    কার নামে ঘুম ভাঙে কার সাথে হয় কথোপকথন
    দেখে যা জীবন সে মানবী থাকে কোন অজপাঁড়া গায়
    যাঁর প্রেমে সঁপেছে অখ্যাত কবি এ ব্যর্থ জীবন |

    Dedication : ShadaPhool

    Monday 11 : 25 Pm
    08, May 2023 | Mohammadpur-Dhaka.

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar