Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমাদের স্বর্গ রাজ্য

    সে ভদ্র লোকটিকে ডেকে বললো,
    সার আপনি কি আমাকে একটু সাহায্য করবে।
    বাইরে প্রচণ্ড শীত,
    এবং আমার রাতে ঘুমানোর কোন জায়গা নেই।
    আপনি কি আমাকে কোন আশ্রয় স্থলে পোঁছে দিতে পারেন?
    ভদ্র লোকটি, পাশ কাটিয়ে চলে গেলো,
    যেন মেয়েটির কও কথাই সে শুনতে পায় নি।
    শিস বাজাতে বাজাতে সে সামনের দিকে এগিয়ে যায়,
    এবং সম্ভবত সে লজ্জিত।
    আবারো চিন্তা করে দেখো,
    এটাই আমাদের প্রাত্যহিক স্বর্গের রাজ্য।
    আবারো চিন্তা করে দেখো,
    এটাই আমাদের প্রাত্যহিক স্বর্গের রাজ্য।
    মেয়েটি আবারো ভদ্র লোকটিকে ডেকে বললো,
    লোকটি তার দিকে তাকিয়ে দেখল,
    মেয়েটি কাঁদছে।
    তার পায়ে ক্ষত চিহ্ন।
    সে হাঁটতে পারছে না, তবু চেষ্টা করছে।
    আবারো চিন্তা করে দেখো,
    এটাই আমাদের প্রাত্যহিক স্বর্গের রাজ্য।
    আবারো চিন্তা করে দেখো,
    এটাই আমাদের প্রাত্যহিক স্বর্গের রাজ্য।

    হে ঈশ্বর আমরা কি কিছুই করতে পারি না,
    হে ঈশ্বর আমাদের কি কিছুই করার সামর্থ্য নেই ।
    মেয়েটির মুখের দিকে তাকালে বোঝা যায়,
    হয়তো কোথাও সে ছিল, কিন্তু কোথাও তাকে থাকতে দেয়া হয় নি।
    আবারো চিন্তা করে দেখো,
    এটাই আমাদের প্রাত্যহিক স্বর্গের রাজ্য।
    আবারো চিন্তা করে দেখো,
    এটাই আমাদের প্রাত্যহিক স্বর্গের রাজ্য।
    শুধু একবার ভেবে দেখো।

    [ফিল কলিন্সের গানের সাধারণ অনুবাদ]

    1
    2 Comments
Skip to toolbar