Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 1 month ago

    সব হারানোর দেশে’
    _কিশোর কনক

    সব হারানোর দেশে
    তোমাকেও হারাতে হয় যদি
    অশ্রুর প্লাবনে
    দুচোখ যদি হয় কষ্টের নদি।
    জানবো তৃণভূমির এ
    মাটির পৃথিবীতে…………………………
    কলিকালে জন্মায়না সাদামন
    মানবীও হয়না তাই সত্যিকারের দেবী।
    অখ্যাত কবির ছবির পাশে
    স্বপ্নের সাদাফুলের ছবি হাসে
    আগুন ধরিয়ে দেবো তোমার ছবিতে
    ছেড়ে দেবোই জেনো জীবনের দাবী।

    শোনো লাবণ্য
    তোমারই জন্য
    ছন্নছাড়া এক জীবনে বাঁচি
    ডেকে আনি জীবনে……………..
    শখের অনাহার-অনিদ্রা আপন্য।
    তবু যদি বেলাশেষে
    জীবন মুচকি হাসে
    হাসিমুখে চলে যাও ছাড়িয়ে সীমান্ত।

    বুঝবে সেদিন কী ছিলাম ঐ জীবনে
    কী পেয়ে কী হারালে মানবজমিনে
    ছাড়িয়ে যাবো যেদিন দৃষ্টির দিগন্ত।
    সব হারানোর দেশে
    অদৃশ্য আয়নায়
    চোখে আঙুল দিয়ে তোমার বিবেক
    দেখাবেই তোমাকে
    কনকে’র ভালোবাসার প্রতিচ্ছবি |

    এজীবন নয় কোনো
    অবৈধ স্বৈরশাসকের মতন
    এজীবন নতজানু নয় ঘাতকের পক্ষে।
    প্রতিবাদ-প্রতিরোধে মরিয়া হয়ে বাঁচি
    সময়ের ছবি বুকে ভাবনায় কানামাছি
    এরই মাঝে তোমার ছবি রাখি বক্ষে।
    অবিনশ্বর জীবন চাইনি কখনো
    খুঁজিনি তোমার বিকল্প মানুষ…………..
    তোমার তুলনা তুমি আর কেউ না
    তুমি ছাড়া এজীবন শূন্য ফানুস।

    ছেড়ে তো সবাই যায়,
    যদি পারো থেকে যেও তুমি ||

    তোমাকেই বলছি আত্মকথন
    জীবনের সব কবিতার চুম্বক অংশ
    তোমার হোক কবিতা বোঝার ক্ষমতা।
    মস্তিস্ক তোমার জানুক পৃথিবীর ইতিহাস
    জানুক ধর্ম-বর্ণে মানুষের সর্বনাশ
    জানুক মাদার তেরেসার মায়া মমতা।
    হাজার টাকার নোটে থাকেনা জীবন
    দেহের সুখে কবি পড়েনা প্রেমে
    তুমি এক জীবনের রক্তিম স্বপ্ন
    মিশে আছো শরীরের রক্ত-ঘামে।

    আকাশ-জমিন সম প্রেম,
    পায়ে পিষে চলে যেওনা লাবণ্য ||

    প্রিয় মনমানবীর পাশে
    অন্যকোনো পুরুষের ছায়া পড়ুক
    এভাবে জেনো কেউ চাইবেনা।
    কামনার ক্ষুধা চোখে
    অন্ধকারে ভৃত্য’র নৃত্য থামলে
    কামুক পুরুষ ভালোবাসা বুঝবেনা।

    সংসারে,
    পুরুষের চেয়ে প্রেমিক হওয়া বেশী জরুরী
    সংসারে,
    প্রেমিকা হবার ভাগ্য
    খুব কম সংখ্যক নারীর কপালে জোটে।
    যে তুমি এ জীবনে স্বপ্নের ‘সাদাফুল’
    সে তুমি কারো জীবনে
    হয়তো নেহাৎই কোনো ‘ঝরাপাতা’ হবে
    পুরুষের যত্ন স্বল্প সংখ্যক নারীই পায় ||

    16, May 2023 | Mohammadpur,Dhaka
    © 𝐊𝐢𝐬𝐡𝐨𝐫 𝐊𝐚𝐧𝐨𝐤

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar