Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমার করোটিতে ছয়টি বুলেট

    রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে আসে।
    দুরে কোথাও কেউ বেহালার বাসর সাজায়।
    আমার করোটিতে ছয়টি বুলেট।
    আমার লীলাবতী আমার প্রতীক্ষায় রাত জেগে থাকে।
    জানি না তার ঠিকানা।
    সারা শহর চষে বেড়াই।
    নির্যাতিতার কান্নার করুণ ধ্বনি বাতাসে ভেসে আসে।
    আমার করোটিতে ছয়টি বুলেট।
    রাস্তার মোড়ে তরুণের লাশ পরে থাকে।
    আমি একজন দানবের মতন কবিতা লিখে চলি।
    আর আমার লীলাবতী আমার প্রতীক্ষায় রাত জেগে থাকে।

    2
    2 Comments
Skip to toolbar