Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমার মা অন্তরালে কাঁদে
    আমার মা অন্তরালে কাঁদে, তার বেদনা কেউ বোঝে না , শুধু আমি বুঝি। কতো কষ্ট বুকে চেপে আমার মা অন্তরালে কাঁদে। আমার মা নামাযে বসে কাঁদে। সবাই তাকে ভুলে গেছে, সবাই তার সরলতার সুযোগ নিয়েছে। বুকের ভেতর ভারি পাথর চেপে আমার মা একান্তে কাঁদে আর কাজ করে। আমার মা অন্তরালে কাঁদে, তার বেদনা কেউ বোঝে না, শুধু আমি বুঝি। কতো কষ্ট বুকে চেপে আমার মা অন্তরালে কাঁদে।

    2
    3 Comments
    • “কতো কষ্ট বুকে চেপে আমার মা অন্তরালে কাঁদে…” বাক্‌রুদ্ধ…
      ​
      “স্মরণে নেই তোমার অসহনীয় অবাক বেদনাশ্রু
      সন্তান অর্জনে নয়ন যখন ভারী অশ্রু ভারাক্রান্ত,
      অথচ আপাদমস্তক অপূর্ব এক আনন্দস্রোতে ভাসতে
      আমাকে, এ পৃথিবী দেখাবে বলে, তুমি উন্মুখ হয়ে থাকতে…!
      ◌
      সামান্য আঁচড়’ও পেতে দিতে না তুমি
      অসম্ভব তোমার তুলনা খুঁজতে যাওয়া,
      ‘মা’ বলে ডাকি, ‘মা’ বলেই থাকি ডাকতে
      আমাকে, এ পৃথিবী দেখাবে বলে, তুমি উন্মুখ হয়ে থাকতে…!”
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ [ ‘মা’ / আনোয়ার পারভেজ নূর শিশির ]

Skip to toolbar