Profile Photo

মীর রাফিদ হোসেনOffline

  • rafid567@
  • লোভে পাপ আর পাপে “ফ্রাইডে”
    আজকে রিভিউ টা একটু অন্যভাবে লিখলে কেমন হয়, ভাবতে পারেন হুর ভাই মুভি সিরিজের রিভিউ আবার ভিন্নভাবে কিভাবে লেখা যায়?
    অন্যভাবে বলতে পুরো রিভিউতে অভিনয়/অভিনেতা, সিনেমাটোগ্রাফি, লাইট,ক্যামেরা, সাউন্ড সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র স্ক্রিপ্ট আর গল্পের উপর সিরিজ রিভিউ করা হবে।
    লোভ: গত পরশুদিন মোহাম্মদ নিজামউদ্দিন এর
    দরিয়া-ই-নুর বইটা পড়া শেষ করলাম। বইটার একটা লাইন মারাত্মকভাবে আমাকে টেনেছে।’লোভ হইল পাগলা ঘোড়া, ছুটতেই থাকে…রাস্তা শেষ হইয়া যায় কিন্তু ছোটা শেষ হয় না। নতুন রাস্তা বানায়া ছুটে।’লোভ বলতে আপনি কি বোঝেন? টাকার লোভ, জমির লোভ, বাড়ির লোভ তাই তো। এই লোভের সংজ্ঞা শুরু থেকেই ‘ফ্রাইডে’এর গল্পের মধ্যে পাওয়া যাবে। গল্পের মধ্যে লোভ জিনিসটাকে হালকা থেকে শুরু করে একদম ডিপলি যেভাবে দেখানো হয়েছে সেটা আসলেই প্রশংসার যোগ্য।
    জন্মদিন:আচ্ছা, জন্মদিন মানে একটা বিশেষ দিন, তাইনা?এই দিনটা আনন্দের জন্য বিশেষ। আমাদের সমাজের মুভি সিরিজের গল্পতে এই জন্মদিন মানেই প্রত্যাশিত কিছু খুশির দৃশ্য কিন্তু এই সিরিজের মেইন আকর্ষণ কিন্তু জন্মদিনের দিনটিতেই। যেখানে দর্শকরা একচেটিয়া দেখানো কিছু দৃশ্য থেকে মুক্তি পেয়ে অন্যরকম ভয়ংকর কিছুর স্বাদ পাবে এটা গ্যারান্টির সাথে বলতে পারি।
    নারীক্ষুধা: চাইলে নারী ক্ষুধা নিয়ে ইয়া বড় এক সংজ্ঞা ডেসক্রিপশন দিয়ে শুরু করতে পারতাম কারণ সিরিজের শুরুর গল্পই থাকে নারী ক্ষুধা কেন্দ্রিক। আমাকে যদি বলা হয় গল্পের কোন অংশটি একদম চোখ বন্ধ করে পজিটিভ রিভিউ দিব তাহলে এক কথায় আমি সিরিজের মধ্যে দেখানো এই ‘নারীক্ষুধা ‘ শব্দ দুটির কথাই বলবো।
    বাস্তব কাহিনী: কয়েক বছর আগে ঢাকার কদমতলীতে ট্রিপল মার্ডার ব্যাপক চাঞ্চল্যকর তৈরি করেছিল। এই পুরো লহমোর্ষক চাঞ্চল্যকর ঘটনা নিয়েই তৈরি করা হয়েছে ওয়েব সিরিজ“ফ্রাইডে”।
    এতক্ষণে বুঝতেই পারছেন, বাস্তব কাহিনী-নারী ক্ষুধা-লোভ-জন্মদিন এই চারটি বিগ প্লট দিয়েই সাজানো হয়েছে পুরো সিরিজ। আগেই বলে রেখেছিলাম আজকে শুধু গল্প আর স্ক্রিপ্ট রেটিং দিব। সেই হিসাবে গল্পের স্ক্রিপ্টটিকে আমি রেটিং দিব ৮.৫/১০।
    (সংবৃদ্ধিকরণের সতর্কীকরণ: আপনি দুর্বল চিত্তের হলে এই সিরিজটি ভুলেও দেখবেন না)

Skip to toolbar