Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মন খারাপের কবিতা

    ও বাসার মেয়েটা ছটফট করে কাঁদে,
    বলে বাবা আমি আর এখানে থাকবো না।
    মানুষরূপি পশুরা ওকে নিয়ে প্রতিদিন নোংরামি করে।
    সে আমার কেউ না।
    তবু আমি অন্যায়ের প্রতিবাদ করি।
    কেউ বা বেছে নিলো সিলিং ফ্যান,
    একটা অন্ধকার রাতের করুণ গল্প।
    ও পাড়ার উচ্ছল যুবতী স্বাধীনতা চায়।
    অথচ তারা ধর্মের দোহাই দিয়ে তাকে বন্দী করে রাখে।
    হে অহংকারী মানুষ, তুমি মানুষ বোঝার চেষ্টা করো।
    আমার প্রিয়া আমার প্রতীক্ষায় থাকে,
    আর আমায় বলে সাহসী হও।
    আমি এক মুসাফির,
    এ শহরের রাজপথের সৈনিক।
    জানি না ভাগ্যে কি লেখা আছে?
    ঈশ্বর আমায় কোথায় নিয়ে যাবে?
    তবু আমি চিৎকার করে বলবো ভালোবাসায় কোন পাপ নেই।
    নিশ্চয়ই মহান ঈশ্বর সবচেয়ে অপছন্দ করে বিচ্ছেদ।

    4
    2 Comments
Skip to toolbar