-
অন্ধকারের আলো
এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেইসত্যি কি ছেলেটির ক্ষমতা ছিল?
আফা, একেক মানুষ একেক কথা বলতো। তবে যা বলতো তা সত্যি হইতো।
অনেকে ভয় পাইতো।
ও আচ্ছা।
যেদিন পুলাডা মারা গেলো, তারপর সবাই চলে গেলো।
এই গলির সব মালিক তাদের জমি ডেভেলপেরের কাছে দিয়া চলে গেলো।
ও আচ্ছা।
এখন যাদের দেখেন তারা সব নতুন মানুষ। তারা কোন ইতিহাসই জানে না।
আফা আইজ উডি। পাঁচশো টাকা দিতে পারবেন। চিড়িয়াখানা দেখতে যাবো।
নীলাঞ্জনা টাকাটা বের করে দেয়।
সে জানে না সে কি করবে। মধ্য দুপুরে একটা অলস দুপুরে সে একটা বাহারি চেয়ারে গা এলিয়ে বসে।
হঠাৎ তার মাথায় একটা তীক্ষ্ণ শব্দ হয়। কোন এক কিশোরের গলা ভেসে আসে।
ম্যাম, তার কথা কি আপনি বিশ্বাস করেছেন? আপনি তো একজন যুক্তিবাদী মানুষ। তবে সত্যি বলতে কি এ জগতে প্রকৃতি কিছু সত্য নিজের কাছে পরম মমতায় গোপন করে রাখে।
নীলঞ্জনা বলে, আমি কিছুই জানি না।
এদিকে দুপুর গড়িয়ে বিকেল আসে। নীলাঞ্জনার পায়ের পাশে আলো জ্বলে থাকে। তার সমস্ত ঘর আশ্চর্য ফুলের গন্ধে সুবাসিত হয়ে ওঠে।3 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


ব্যাখ্যাতীত অনেক কিছুই অনেক সময় ঘটে যায়।