Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years ago

    অহম
    হালিমা বিনতে খালেক

    কোটি টাকার অহম
    কথার কাটায় জখম,
    বুঝিস না কেন ভাই,
    আজকে যাহার কোটি টাকা
    কালকে তাহার নাই।

    সব মালিকের খেলা,
    দেখে যাবে বেলা।
    তবে কেন ঠাঁট,
    স্থানের বিভ্রাট।

    আজকে তুমি উজির,
    কালকে পথের ফকির।
    দেখিওনা অহম
    করিও না জখম।

    আজকে হয়ত খাচ্ছ সুখে ভাত
    কাল হয়তো পাততে হবে হাত,
    কত মানুষ দুঃখে হচ্ছে কাত
    চোখের জলে কাটছে নির্ঘুম রাত।

    আজ তোমার স্থান, অট্টালিকা
    কাল হয়তো ফুটপাতে পাবো দেখা,
    ভরা হাত হয়ে যায় খালি
    খুশির চোখে ও পরে হঠাৎ বালি।

    জীবন টা দিয়েছেন যিনি
    চলনা তার হুকুম মানি,
    যে ঘরেতে আজকে করি বাস
    দম ফুরাইলে সেই ঘর হবে পরবাস।

    তবে কেন বিভেদ?
    স্থানের মতভেদ,
    ত্যাগে সাজাই জীবন
    ছেড়ে বাঁচি অহম।

    অল্পে হই তুষ্ট
    না হয় বারবে কষ্ট,
    ,বিলিয়ে সব ধন
    জয় করে নেই মন।

    সার্থক মানব জীবন
    হবে সুখের মরন,
    হৃদয় হবে জয়
    কাঁদবে সবার মন।

    এটাই পরম পাওয়া
    রবের কাছে চাওয়া।

    4
    6 Comments
Skip to toolbar