Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    3 years ago

    ধূপ
    জান্নাতুল ফেরদৌসী

    ধূপের কুয়াশায় মেলেনি
    আঁখি দ্বারে তার পদচিহ্ন,
    দোলাময় হাওয়ায় —
    কেবলই ভেসে যায়;
    না বলা তার স্বরচিহ্ন!
    কম্পিত অধরে অঝোর ধারায়,
    ঝরে চলে মন্থর বাণী
    না থাকা যতিচিহ্ন..!
    ধূপের ধোঁয়ায় ভরে ওঠে চারপাশ,
    খুঁজে ফেরে স্বাগতিক চাতক,
    মনোবৃক্ষের আশপাশ!
    স্বপ্নঘোরে ত্রিনয়না —
    চুপিসারে আপন মনে বলে যায়;
    “জানি আমি আছো তুমি,
    ধূপ জালের পাতায় মুড়ি।
    বলি তাই দেখোনা আরবার,
    বিষন্ন ধূসরের যাত্রাপথের ভুমি!”
    পাতা ঝরা বৃক্ষ তলে,
    অপলক পলকে
    শুভ্রতার ছোঁয়ায় সন্নিবেশিত সখা;
    ধোঁয়ার আঁচড়ে এঁকে যায়;
    রেখা চিত্র মোর ভালে !!

    5
    2 Comments
  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar