Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 12 months ago

    সঙ্গীত,

    কিছু কষ্টের জল জমেছে
    ঝর ঝর চোখ দুটি,
    ক‍্যানভাসে রোজ কতো গল্প
    অজানায় ছুটি। (।।)

    থৈ থৈ জলে পদ্ম দোলে,
    কে যেনো জলকে চলে।

    আঁধো ঘোমটায় এক পলক চায়
    থেমে যায় দিঠি। (।।)

    প্রজাপতি ডানামেলে
    বাগিচার পাশে,
    মনে পরে কতো কথা
    সে নাহি আসে।

    ভেঙ্গে গেছে স্বপ্ন সকল,
    সরল মনের ভাবনা বিফল।

    রোজ রুটিনে কপোল ভেজায়
    পুরনো চিঠি।(।।)

    মোঃ নুরনবী সরকার
    17 June 2023
    08:38 PM

Skip to toolbar