Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • জন্মভুমি
    হে তরুণ তুমি যদি মানুষকে সম্মান দিতে না জানো তবে তুমি সম্মান প্রত্যাশা করো না। এই বঙ্গ ভুমি, জাত, ধর্ম, বিচিত্রতার দেশ। হে তরুণ নাবিক, তোমার হাতেই লাল সবুজের পতাকা। একজন ব্যক্তি একটি দেশের রূপ রেখা অঙ্কন করতে পারে কিন্তু দেশটি গড়ে ওঠে অজস্র মানুষের ঘাম, রক্ত, আর পরিশ্রমে। তুমি ভুলে যেয়ো না লাল সবুজের পতাকা। যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটুকরো জমি আর স্বাধীনতা। তুমি তাকে ভালোবেসে গ্রহণ করো। হে তরুণ নাবিক, তোমার হাতেই লাল সবুজের পতাকা। তুমি ভুলে যেয়ো না লক্ষাধিক শহীদদের কথা। ভুলে যেয়ো না বীরাঙ্গনাদের আত্ম ত্যাগের কথা।তুমি অন্যায়ের বিরুদ্ধে হও কঠোর। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে তুমি তাদের মতো হয়ে যেয়ো না। হে তরুণ নাবিক, তোমার হাতেই লাল সবুজের পতাকা। তোমার পায়ের পাশে তির্যক আলো খেলা করে। তোমার সামনে পেছনে শাদা পর্দা। আর তুমি হলে সে শাদা পতাকার বুক চিড়ে আগামী দিনের নায়ক। ভুলে যেয়ো না তোমার হাতেই লাল সবুজের পতাকা।
    ভালো থেকো লাল সবুজ। ভালো থেকো বাংলাদেশ।

    3
    2 Comments
Skip to toolbar