Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 5 months ago

    এমন দিনগুলো সেঙাত যখনতখন
    বৈরাগী স্বভাবটা নড়চড়ে ওঠে
    নিরংকুশ নৈকট্য থেকেও
    অসীম দূরত্বে যে তাঁরা
    দিশাহীন আকাশে খুঁজে
    যায়না পাওয়া তারে
    অনেক দূরন্ত ছায়ার
    বটবৃক্ষকে আমরা
    হেলায় খেলায় করেছি শীতল
    আগুন জ্বালিয়ে বুকে
    পুড়িয়েছি গভীরতার নদী
    এখন বৃষ্টি ধুয়ে
    মুখে ঝাপটা দিয়ে
    পুনরায় চেয়ে দেখি
    আমাদের মনুষ্যত্ব তেপান্তর
    এখন মৃন্ময়ী মায়ায়
    চোখে পড়ে নিঝুম দ্বীপ
    চতুর্দিকে সুবিশাল বিস্তৃত
    নিস্কর তেপান্তর
    কোথাও নেই আমাদের মন
    এখন এখানে সমুদ্ররে
    বিশাল প্রান্তরেখা ধূধূ বালিয়াড়ি
    কি জানি সবুজবীথি চোখে
    কখন ছুটি কখন মরন
    জীবনের চলাচলে
    মৃত্যু স্তব উচ্চারণ

    4
    4 Comments
    • শব্দের পাশে শব্দের সুন্দর বিন্যাস। অনবদ্য।

    • ধন্যবাদ অশেষ ধন্যবাদ

    • “এখন মৃন্ময়ী মায়ায়
      চোখে পড়ে নিঝুম দ্বীপ
      চতুর্দিকে সুবিশাল বিস্তৃত
      নিস্কর তেপান্তর
      কোথাও নেই আমাদের মন
      এখন এখানে সমুদ্ররে
      বিশাল প্রান্তরেখা ধূধূ বালিয়াড়ি
      কি জানি সবুজবীথি চোখে
      কখন ছুটি কখন মরন
      জীবনের চলাচলে
      মৃত্যু স্তব উচ্চারণ”

      সংশয়সংবৃত দ্বিধাবিদ্ধ সময়ের সাথে যেন উড়ে চলেছে আংশিক সুখপাখি, এই জীবনে বসবাস করে’ও যেন আমরা জীবনের কাছে এক অদ্ভূত আগন্তুক… অসংখ্য শুভকামনা, প্রীতিমুগ্ধতা ও ভালোবাসা জানাই প্রিয় কবি… অনন্ত শুভ হোক প্রিয়জন…

Skip to toolbar