-
প্রেমিক নেই
আমি চিৎকার করে বলতে চাই,
ওরা ধর্মের দোহাই দিয়ে মেয়েটাকে নির্যাতন করেছে।
যে মেয়েটি গান গায়, ছবি আঁকে অথবা নাচে,
ওরা ধর্মের দোহাই দিয়ে সেই মেয়েটাকে নির্যাতন করে।
যে মেয়েটি অভিনয় করে।
তাকে নিয়ে ওরা কটূক্তি করে, খারাপ মেয়ের তকমা গায়ে লাগিয়ে দেয়।
অথচ নিজেদের বিছানায় তাদেরই প্রত্যাশা করে।
কত নারী তার নিজের ঘরে নির্যাতিতা হল।
এক ছাদের নিছে বসে থেকেও তাদের মধ্যে সহস্র আলোকবর্ষের দূরত্ব।
কত মেয়ে ধর্ষিত হয়ে ডাস্টবিনে খাবার খুঁজে মরে।
ওর পায়ে শেকল, গলায় বেড়ি।
মাথার চুল গুলো কেটে নিয়ে ওকে শাস্তি দিয়েছে।
আমি দীর্ঘ দিনের রাত জাগা প্রহরী।
রাতের অন্তরালে ওরা কি করে তা আমি জানি।
আমার প্রিয়া আমার জন্য প্রতীক্ষা করে।
আর আমি শহরের গলিপথে যুদ্ধাহত।
প্রিয়া তোমাকে আমি রাতের আড়ালে চাই না।
তোমাকে আমি ভোরের আলোতে চাই।
এই করুণ নেক্রোপলিসে একজনও প্রেমিক নেই।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

তুলট থেকেই পাওয়া একটা কবিতার অংশ । আপনার লেখা পড়ে এটার কথা মনে পরে গেলো।
“কেউ গরু খায়না কেউ শূকর খায়না
অথচ নারীদেহ সে যে ধর্মেরই হোক
সব শুয়োরের বাচ্চা ছিড়ে ছিড়ে খায়
এতে কারো ধর্মের ক্ষতি হয়না
এতে কারো ধর্মের জাত যায়না।
সব হুজুর-সাধুর বাচ্চা এখানে নির্বিকার
ধর্মের মসলা শুধু সাম্প্রদায়িক দাঙ্গার জন্য তুলে রাখা|