-
মাটির বসন
জান্নাতুল ফেরদৌসীআমি খ্যাতির নায়ের মাঝি–
জানি আমি সবই জানি,সবই আমি বুঝি।
বিবেকের কন্ঠে ঢালি বোধের যত শরাব,
বরাঙ্গে সাজিয়ে তুলি নব খ্যাতির গৌরব।
বাহবা আসে তার জানা থেকে অজানায়,
জানি আমি সবই জানি,সবই আমি বুঝি।
কানাঘুষোর মঞ্চে চলে টিপ্পনীর ঘষা খোরাক,
বিন্দু ছাড়া পাতায় মেলে
উড়ে আসা শুন্যমাপের বিরাগ।
জ্ঞানে-গুনে,যশে-নামে পাল্লা যে হয় বোঝায়,
জানি আমি সবই জানি,সবই আমি বুঝি।
সঙয়ের মেলায় নয়া সাজে
বুলি আউড়ায় সবাই,
নাম কি তবে যশের খাতায়
ক্ষণজন্মা হয়ে রয়!
ঠুনকো মাটির কায়ায় জ্বলে
রঙবেরঙের বাতি,
এক ফুঁ’তে নিভে যাবে তোমার শত খ্যাতি !
জানি আমি সবই জানি,সবই আমি বুঝি।
একা পথের পথিক মোরা,
যাবে না’কো কেহ—–
মাটির বসন জুটবে কায়ায় ;
থাকবে না’তো মোহ!
জানি আমি সবই জানি,সবই আমি বুঝি।।3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t



বেশ ভালো লাগলো।