Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • নারী কিসের ভয় তোমার?
    নারী তুমি রক্ত জবার ফুল,
    কিসের ভয় তোমার?
    ওরা তোমাকে নিয়ে কটূক্তি করে,
    নোংরা চোখে তোমার শরীরে হাত বুলায়।
    সুযোগ পেলে তোমার গায়ে হাত দেয়।
    তোমার ঘরের পশুটা তোমাকে ব্যবহার করে।
    নারী তুমি রক্ত জবার ফুল,
    কিসের ভয় তোমার?
    তোমার তো কোন দোষ নেই।
    তুমি কি ওই পিশাচের দলকে ভয় পাও।
    আমি তোমার হয়ে যুদ্ধ করি।
    আমি তোমার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করি।
    শুধু আমি নই, আমার মতো আরো অসংখ্য মানুষ,
    আমরা সবাই মিলে তোমার জন্য যুদ্ধ করি।
    নারী তুমি রক্ত জবার ফুল,
    কিসের ভয় তোমার?
    ঘর ভেঙে বের হয়ে আসো,
    তোমারো আছে স্বাধীনতা,
    নিজের জীবনটা নিজের মতো করে বেঁচে থাকার।
    নারী তুমি রক্ত জবার ফুল,
    পিশাচের দলকে ভয় না পেয়ে ভালোবাসার গান গাও।
    ধরণিকে শুদ্ধ করো তোমার অপার মমতায়, গানে আর কবিতায় আর নৃত্যে, অভিনয়ে।

    2
    2 Comments
Skip to toolbar