Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 4 months ago

    এখন মানুষ আসে, বসে,
    গল্পে’র ঝুলিতে! সকলের
    অনেক কথা জেনে , মনে
    হয় পৃথিবীর সকল প্রগতি এখানে।
    দুঃখ কষ্টের, অভিধানে, আনন্দ ও
    অবিরাম, মন খুলে নিঃশ্বাসের
    বাতাসে, বেঠকি আয়েশ।
    সকলের চেতনায় সময়ক্ষেপণ
    অনেকের গোপন জীবন কাহিনীর,
    স্তরে স্তরে তাঁর বিন্যাস, নব ।
    তবুও স্বভাবজাত প্রবৃত্তি থেকে
    ভুলে যাওয়া ইতিহাসের পাতায়,
    মনন শৃঙ্খল ভেঙে চলছেঃ
    আমাদের চেতনার ডমরুধ্বনি!
    ভিন্ন অবয়বে বাচিক শিল্পীর মতো,
    কিংবা জোঁকার সাদৃশ্যকরণ!
    আসলে মানুষ গল্পের শুরু ;
    জীবনের অন্তমিল নিয়েঃ
    আঙ্গিক ভিন্ন সমীকরণ এক।

    4
    4 Comments
    • “তবুও স্বভাবজাত প্রবৃত্তি থেকে
      ভুলে যাওয়া ইতিহাসের পাতায়,
      মনন শৃঙ্খল ভেঙে চলছেঃ
      আমাদের চেতনার ডমরুধ্বনি!

      জীবনবোধের উপলব্ধি অনুষঙ্গে বিশেষ আবহের এই কবিতাটি অত্যন্ত মনোগ্রাহী হয়ে থাকলো প্রিয়… আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিবাদন জানাই প্রিয়কবি…

    • আপনার লেখায় একটা সাবলীল ভংগী আছে।বরাবরের মতই চমৎকার লিখেছেন। অভিনন্দন।

Skip to toolbar