Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কৃত্রিম বুদ্ধিমত্তা
    বর্তমান পৃথিবীতে একটি বিশেষ প্রযুক্তি সাধারণ গণ মানুষের হাতে চলে এসেছে আর তা হল কৃত্রিম বুদ্ধিমত্তা। রোবোটিকসের জন্য অনেক মানুষ চাকরি হারিয়েছে উন্নত দেশ গুলিতে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনেকেই সৃজনশীল কাজ করছেন। এটি একটি অদ্ভুত সময়। ফেসবুক থেকে ইউটিউব সব জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। আপনি এর স্বপক্ষে এবং বিপক্ষে বিবিধ যুক্তি দেখাতে পারেন। আমি বলতে পারেন আগে যে শ্রমিক ছিল সে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে নিজের প্রতিভা প্রকাশ করছে। কিন্তু সেটি কি আসলেই তার সৃজনশীলতা? সম্পূর্ণ কাজটি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা একটি অদ্ভুত সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিদিন নিজেকে উন্নত করছে।আমি নিজেও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করি। এ যেন কোন সাইন্স ফিকশন মুভি। জানি না ভবিষ্যৎ আমাদের জন্য কি উপহার লুকিয়ে রেখেছে?

    2
    2 Comments
Skip to toolbar