Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 4 months ago

    অনেক দিন অন্ধ হ’য়ে বসে আছি
    আলো নীল সাদা অন্ধকারে,
    চক্রবাকে, বিষন্ন বিমুঢ় সময়।
    এমন কঠিন সময় সহজ!
    সমগ্র আলোড়ন বায়বীয়!
    সাগরের ঢেউ খেলানো
    পল্ললে বান ডেকে নিয়ে
    উড়িয়ে নিয়ে যায়:
    কিন্ত অসমী শূন্যতায়
    চেয়ে থাকি নির্লিপ্ত চোখে
    আজকাল একটু উল্টো পুরান
    ঘাটতে ইচ্ছে হয় বৈকি!
    জীবনের অংক কষে
    চলাচলে নিরস প্রাণহীন
    বৈধতার বাধ্যতায়
    রয়ে গেলাম খাঁচার ভেতর।

    3
    1 Comment
Skip to toolbar