Profile Photo

আরিফুল বিন রশীদOffline

  • Muhammad-Ariful-Bin-Rashid
  • Profile picture of আরিফুল বিন রশীদ

    পাখির জীবন চেয়েছিলাম
    বাতাস ছিল বৈরী—
    হয়নি ডানা মেলা,
    যদিও ছিলাম তৈরী.!

    এত মেঘ করে আছে
    যেন তার উত্তর আসেনি—
    ভালোবাসা চিরকাল বৃষ্টিহীন,
    কতগুলো চাতকের শ্রেণী.!

    কালের কোলে মাথা রেখে
    আয়েশ করে ঘুমোয় শহর—
    বুকের ভেতর দুঃখের তরঙ্গিনী,
    আমার মনে বিষাদ বহর!

    অথচ চোখের কৌটো দু’খানা
    ছাপোষা মায়ায় ভর্তি—
    আমার নেত্রাম্ব স্নানেই,
    তোমার পিন্ড পরিশুদ্ধির সমাপ্তি!

    4
    1 Comment
    • কালের কোলে মাথা রেখে
      আয়েশ করে ঘুমোয় শহর—
      বুকের ভেতর দুঃখের তরঙ্গিনী,
      আমার মনে বিষাদ বহর!- দারুণ!

Skip to toolbar