Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 10 months ago

    বেলা ফুরাবার আগে,

    সুখের ভূবনে আজ শূন্যতায় মন,
    ভুলে গেছে নীলাঞ্জনা ভাবী সারাক্ষণ।
    বেলা ফুরাবার আগে,দেখা দিও মোরে,
    কত প্রেম জমা আছে হৃদ করিডোরে।

    নিও ওগো কিছু তার,ওই দুটি হাতে,
    ডাগোর আঁখিতে দেখো বিদায় বেলাতে।
    কতোটা আবেগ লয়ে কত পথ ঘুরে,
    জমিয়েছি ফুল মালা পরাবার তরে।

    দিন শেষে রাত হয় ফুল মালা শুকে যায়,
    আশার সমাধি নিয়ে করি হায় হায়।
    আষাঢ়ে কদম ফুলে সাজিয়েছি তারে,
    শিশির ভেজানো পথে পাশাপাশি ভোরে।

    প্রথম সকালে রবি হেসে হেসে চায়,
    চুড়ি বাজে রিনিঝিনি সবুজের গায়।
    শালিকেরা জোড়া বেঁধে সুর তোলে পথে,
    সে আমাতে বহু স্মৃতি জীবনের সাথে।

    তবু কেনো ভুলে যায় দুরে যায় চলে;
    আর কত নেত্রজলে,প্রেম তবে বলে?
    বিধাতায় বলি ডেকে সুখে রেখো তারে,
    না হোক আমার সে যে সুখ থাক ঘিরে।

    মোঃ নুরনবী সরকার
    04 August 2023
    11:35 PM

    6
    4 Comments
Skip to toolbar