Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এ আমার রক্তিম সিংহাসন

    ইতিহাস তুমি কথা বল।
    এই শরীরে লাভার স্রোত।
    করোটির গোপনে গোপনে বুলেটের দাগ।
    আমি মৃত্যুকে জয় করে এসেছি।
    আমি অসম্ভবকে সম্ভব করেছি।
    এই শরীরে লাভার স্রোত।
    করোটির গোপনে গোপনে বুলেটের দাগ।
    আমি থামবো সে সময় পর্যন্ত,
    যতক্ষণ না রক্তের নহর প্রবাহিত হওয়া বন্ধ হয়।
    আমি এ শহরের পুরনো প্রেমিক, গর্বিত সৈনিক।
    ইতিহাস তুমি কথা বল।
    এ আমার রক্তিম সিংহাসন।

    1
    1 Comment
Skip to toolbar