Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • রাত জাগা ঘোর

    রাত জাগা ঘোর আমার,
    ওদিকে একটি সিঁড়ি উঠে যায় আসমানের দিকে।
    আলো আর আঁধারে তাকে খুঁজি,
    স্বর্গ বা নরক আমাকে উদ্বেলিত করে না।
    আমি তাকে খুঁজি আলো আর আঁধারে।
    মাথার ভেতর অসংখ্য শব্দ, বাক্য ঘুরপাক খায়।
    এলোমেলো শব্দ্রা এসে ভাসিয়ে নিয়ে যায়,
    অন্য কোন অপার্থিব জীবনে।
    প্রাত্যহিক কাজ শেষে হিসাব মেলে না।
    প্রাত্যহিক জীবন আকরশ করে না।
    ওদিকে একটি সিঁড়ি উঠে যায় আসমানের দিকে।
    আর এক বৃদ্ধা মহিলার ভয় পাওয়া চোখ,
    মনে পরে।
    তাকে আমি বলি,
    ঘুমিয়ে যাও, তোমার দুঃখ আমি বুঝি, আর কষ্ট পেয়ো না।
    রাত জাগা ঘোর আমার,
    ওদিকে একটি সিঁড়ি উঠে যায় আসমানের দিকে।
    আলো আর আঁধারে তাকে খুঁজি,
    স্বর্গ বা নরক আমাকে উদ্বেলিত করে না।
    আমি তাকে খুঁজি আলো আর আঁধারে।

    3
    2 Comments
Skip to toolbar